র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের ৩ ডাকাতের মৃত্যু

সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত বুলবুল বাহিনীর ৩ দস্যুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আরও ৫ দস্যুকে আটকসহ উদ্ধার করা হয় অপহৃত দুই জেলেকেও। জব্দ করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গুলি ও একটি ট্রলার।

নিহত দস্যুরা হলেন-শরিফুল ইসলাম, হাবিবুর রহমান ও অজ্ঞাত একজন। গ্রেফতারকৃত ০৫ জন হলেন- মোঃ আসাদুজ্জামান শেখ @ আসাদুল (২৬), পিতা- মৃত আব্দুল বারেক শেখ, মাতাঃ মৃত সোনাবান, সাং-দাতিনাখালী; মোঃ সোহাগ হোসেন (২১), পিতা-মোঃ আজাহার আলী, মাতাঃ মোছাঃ ফাতেমা বেগম, সাং-দাতিনাখালী; মোঃ আইয়ুব আলী গাজী (২৬), পিতাঃ মোঃ ইউসুফ আলী গাজী, মাতাঃ মোছাঃ রাহিলা খাতুন, সাং-চন্ডিপুর; মোঃ শাহাজালাল সানা (৩০), পিতা- মোঃ গনি সানা, মাতাঃ মোছাঃ আকলিমা বেগম, গ্রামঃ দাতিনা খালী; মোঃ মাকসুদুর রহমান (৪২), পিতা- মৃত বাবর আলী মোড়ল, মাতাঃ মোছাঃ ছকিনা খাতুন, সাং-চন্ডিপুর, সর্বথানা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।

গত ২৫ জুন রাত থেকে রোববার(২৮ জুন) ভোর পর্যন্ত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ, খোপড়াখালি ও ফিরিঙ্গি নদী এলাকায় এই অভিযান চালায় র‍্যাব।

আজ দুপুরে খুলনায় র‍্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ম্যানগ্রোভ সুন্দরবনকে কেউ অশান্ত ও নতুন করে বনদস্যু বাহিনী গড়ে ওঠার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহিত করা হবে। কোনো বাহিনী আর গড়ে উঠতে দেয়া যাবে না

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর