কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ খালেদা (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। রোববার বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়।
আটক খালেদা হ্নীলা ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা নুরুল আলমের মেয়ে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ব্রাক অফিসের সামনে রাস্তার উপড় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল সেখানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে একজন মহিলা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।পরে তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়া শেষ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস