স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। আজ রবিবার দুপুরে শহরেরর আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন,সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সহ-সাধারণ সম্পাদক আবীর হাসান জীবন প্রমূখ।

বক্তারা বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ, জেলা উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা এবং আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

এছাড়াও করোনাকালীন সময়ে ছাত্রদের মেস ভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, শিক্ষার্থীদের চলতি বছরের বেতন-ফি মওকুফ করার দাবি জানান তারা ।

মানববন্ধন শেষে তারা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর