ফরিদপুরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার উপজেলা পরিষদের পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

অপরদিকে দুপুরে উপজেলার চুমুরদী গ্রাম থেকে আব্দুর রব নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শফিকুর রহমান জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর