চট্টগ্রামে রেলওয়ের মালামাল চুরির দায়ে তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
শনিবার (২৭ জুন) বিকালে নগরীর পাহাড়তলী থেকে রেলওয়ের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে তিন চোর।
আজ রোববার (২৮ জুন) দুপুরে ৩ চোরের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমান রাসেল জানান, বেশ কিছু দিন যাবত রেলওয়ের মালামাল চুরি হচ্ছিল। যা বুঝতে পেরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। যার পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে রেলওয়ের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ আলমগীর নামে তিন চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
‘জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাহাড়তলীর সেল ডিপুর ইনচার্জ উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুসের সহযোগিতায় তারা মালামাল চুরি করেছিল।’
বার্তাবাজার/কে.জে.পি