যশোরে মেসভাড়া ৬০ শতাংশ মওকুফের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যশোরের পূর্ব ঘোষিত মেসভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৮শ জুন) প্রেসক্লাব যশোর এর সমনে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের বাস্তব অবস্থার কথা বিবেচনা না করে, আমাদের ভবিষ্যত শিক্ষাজীবন ঝুঁকিতে ফেলে জেলা প্রশাসন মেসভাড়া ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত পরিবর্তন করে ২৫ শতাংশ করা হয়েছে।

আমরা কোনভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। তাই দ্রুত পূর্ব ঘোষিত ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত কার্যকর না করলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর