উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পাবনার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ২২টি পদে হিসাব সহকারি কাম কম্পিউটার পদে নিয়োগ ও ইউডিসি উদ্যোক্তাদের অব্যহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে তারা দশ বছর ধরে কাজ করে আসছিলেন।
২০১৭ সালে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারি কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাবনা জেলা প্রশাসন। এর প্রেক্ষিতে তিন উপজেলার ২২ জন উদ্যোক্তা উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করেন। আদালত রীট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারী করেন।
কিন্তু সে আদেশ অমান্য ২০১৯ সালে সংশোধিত নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসন আদালতের নির্দেশ অমান্য করে সম্প্রতি ৬ জনকে নিয়োগ সম্পন্ন করেছে। এতে করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আগে থেকে কাজ করা উদ্যোক্তারা। এজন্য নতুনদের নিয়োগ বাতিল করে সেখানে রীটকারীদের নিয়োগের দাবি জানান তারা।
বার্তাবাজার/এমকে