বগুড়ায় র‌্যাবের অভিযানে ৫শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বগুড়ায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার ভোররাতে পৌনে চারটায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার উথলী এলাকা থেকে একটি ট্রাক গাড়িতে (বগুড়া ট-১১-২৪৭০) তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার শহিদুল ইসলামের পুত্র রুবেল মন্ডল ও মোফাজ্জল হোসেন নুরুল আলম।

রোববার বগুড়ার ক্যাম্প সূত্রে জানায় গ্রেফতারকৃত রুবেল ও নুর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ফেনসিডিলের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানায় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ট্রাক গাড়িতে তল্লাশি চালানো হয়।

তারা ট্রাকের পাথরের নিচে মাদকদ্রব্য বহন করছিল পরে পাথর সরিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর