দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৩৮ জন।
রবিবার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ঘণ্টায় ১৭ হাজার ৩৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৪ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৭৩৮ জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। এ পর্যন্ত সুস্থ ৫৫ হাজার ৭২৭ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ মারা এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৩ জন, রংপুরে একজন, বরিশালে ৩ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ১২ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।
বার্তাবাজার/কে.জে.পি