পাবনায় শিশুর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আজ রোববার (২৮ জুন) সকালে পুকুর থেকে একটি শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট বিশাকোল দক্ষিণপাড়া গ্রামে। ওই শিশুটির নাম মেহেদী হাসান (৭)। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম।

মেহেদীর বড় ভাই তওহিদুল ইসলাম জানান, শনিবার (২৭ জুন) দুপুরে সঙ্গীদের সাথে সে গোসল করতে বের হয়। তখন থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

আজ সকালে স্থানীয় মসজিদের পুকুর পাড়ে তার মৃত দেহ ভাসতে দেখা যায়। তার ছোট ভাই সাঁতার জানতো না বলেও তিনি জানান।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে গ্রামের লোকজনের কাছে নিশ্চিত হওয়া গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর