ভোলায় এক কিশোরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও জুড়ে ঐ এলাকায় চলছে নানান আলোচনা সমালোচনা। ওই কিশোর বহু দিন ধরে মাদকের সাথে জড়িত রয়েছেন বলে জানান স্থানীয়রা। গ্রামের বিভিন্ন ছাত্রদের সাথে হাত মিলিয়ে ছাত্রদেরও এই পথে নিয়ে আসার অভিযোগ উঠেছে ঐ কিশোরের বিরুদ্ধে।
কিশোরের নাম মোঃ মিজানুর রহমান। সে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কাতার প্রবাসী মোঃ নুরে আলমের ছেলে বলে জানা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সে একটি ঘরে একটি কালো প্যান্ট ও একটি কালো জামা গায়ে ইয়াবা সেবন করছে।
কিশোরের মা খোরশেদা বেগম বলেন, আমার ছেলে এই অবৈধ পথে রয়েছে সেটা আমিও জানি। তাকে অনেক চেষ্টা করেও এই পথ থেকে ফিরিয়ে আনতে পারছিনা। তার বাবা প্রবাসী হওয়ায় সে কিছুতেই আমার কথা শুনছেন না।
অন্য দিকেে আনোয়ার নামে আরেক মাদকব্যবসায়ী কে আটক করেছে স্থানীয় জনগণ, পরে তাদের কাছে থেকে ছুটে যায় আনোয়ার। এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী আনোয়া।
বার্তাবাজার/এমকে