খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফ এর মূল দলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ধর্মত্রিপুরা (২৮) সে উপজেলার বোয়াল খালী ইউনিয়নের বব্র-বাহন হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা।
রোববার (২৬) জুন সকাল ১নং মেরোং ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় দীঘিনালা থানার অফিস্যার ইনচার্জ ওসি উত্তম চন্দ্র দেব, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এমকে