“গাছ লাগাই জীবন বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জকসিন যাদৈয়া মাদরাসা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি’রউদ্বোধন করেন জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীঘ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।পরে জেলা সদরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা পূর্ব যুবলীগ সভাপতি আমির হোসেন আমু, শহর যুবলীগ যুগ্ম আহবায়ক, আল আমিন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম অহবায়ক ইউনুছ হাওলাদার রুপম, ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী আজগর, ৭ নং ওয়ার্ড যুবলীগ আহাবয়ক রকি, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি রাসেল, মান্দারী যুবলীগ আহবায়ক অব্দুল কুদ্দুস ও যুবলীগ নেতা রিয়াজ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার গাছের চারা রোপন করে যুবলীগের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এমকে