৯৪ জনপ্রতিনিধির দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে সুবিধা আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন জেলার ৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

শনিবার (২৭ জুন) দুপুরে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

এদের মধ্যে ৩০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৬৪ জন ইউপি সদস্য রয়েছেন। এই জনপ্রতিনিধিদের ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। দুদকের অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নেতৃত্বাধীন যাচাই-বাছাই কমিটির সুপারিশে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

তাদের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাৎ, ভুয়া মাস্টাররোলের মাধ্যমে সরকারি চাল আত্মসাৎ, সরকারি ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর