মেহেরপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে আটক ২

মেহেরপুরে ৭ গ্রাম হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সদর উপজেলার শ্যামপুর এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ মোঃ শামিম রেজে(৪৫) কে আটক করে ডিবি পুলিশ। শামীম শ্যামপুর এলাকার মোঃ পাঞ্জাব আলীর ছেলে ও মেহেরপুর সদর উপজেলার চক্র পাড়া এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ সদর আলীর ছেলে মোঃ বকুল(৩৫) কে আটক করে জেলা ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ও চক্র পাড়া এলাকা থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর