ভারতের পূর্বাঞ্চল বা উজান থেকে নেমে আসা পানিতে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ৭ জেলায় একযোগে বন্যা কবলিত হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও ২ জেলা আক্রান্ত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পূর্বাঞ্চল বা উজান থেকে নেমে আসা পানি, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এ বন্যা দেখা দিয়েছে। তা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
বন্যা কবলিত জেলাগুলো হলো-কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ বন্যা কবলিত হয়েছে।
এফএফডব্লিউসির বুলেটিনে বলা হয়, উল্লিখিত নদীগুলোতে বাড়তে পারে পানি প্রবাহ। ফলে উল্লিখিত জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
বর্তমানে বিপৎসীমার সবচেয়ে উপরে বইছে যদুকাটা লরেরগড় পয়েন্টে ১২১ সেন্টিমিটার উপরে। ধরলা বইঠে ৪১ সেন্টিমিটার, তিস্তা ডালিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার, ব্রহহ্মপুত্র নুনখাওয়া ও চিলমারিতে যথাক্রমে ২১ ও ৩৫ সেন্টিমিটার উপরে বইছে। যমুনা ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে ২৫ ও ১৮ সেন্টিমিটার উপরে এবং সুরমা কানাইঘাটে ৪০ ও কুশিয়ারা সুনামগঞ্জে ৪৬ সেন্টিমিটার উপরে বইছে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) বলেছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ ও বগুড়াও আক্রান্ত হবে। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, সুরমা, কুশিয়ারা, যদুকাটা ৯টি পয়েন্টে বইয়ে বিপৎসীমার উপরে। সোমেশ্বরী, ভূগাই ও কংস ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিপৎসীমা পার করবে। সবমিলে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটবে।
বার্তাবাজার/কে.জে.পি