সিরাজদিখানে করোনায় আক্রান্ত তিনশ’ ছাড়াল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শনিবার ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৩ ও ২৪ জুনে পাঠানো নমুনায় ৭ জন পুরুষ ও ৬ জন নারীর করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৯ জন।

শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুরে ৭০ বছরের পুরুষ ও ৫০ বছরের নারী, উত্তর তাজপুরেরে ৫৫ বছরের পুরুষ ও ১৯ বছরের নারী, সন্তোষপাড়ায় ৪৫,২৩,৫৮ বছরের তিন নারী, সিরাজদিখানে ৩৮ বছরের নারী, সিরাজদিখান থানার ২৭ বছরের পুরুষ, দানিয়াপাড়ায় ২৯ বছরের পুরুষ।

বাকিরা হলেন বালুচর ইউনিয়নের কৃষ্ণনগরে ৫৫ বছরের পুরুষ, জৈনসার ইউনিয়নের ৫৭ বছরের পুরুষ, ইছাপুরা ইউনিয়নের ইছাপুরায় ৫৩ বছরের পুরুষ। এ উপজেলায় সর্বমোট ৩০৯ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৬০ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর