রাজধানীতে বাটা শো-রুমে আগুন

রাজধানীর খিলগাও বনশ্রী বি ব্লকের একটি বাটা জুতার শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) রাত ১০টা ১৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বনশ্রী বি ব্লকের একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় বাটার দোকানে আগুন লাগে। আগুন ১০টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

আগুনে কোনো প্রাণহানির তথ্য এখনও পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানান কামরুল হাসান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর