সরকারিভাবেও টাকা নিয়ে করোনা টেস্টের কথা ভাবা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা টেস্ট করতে ফি নির্ধারণের কথা ভাবছে সরকার। তবে এখনও বিষয়টা ফাইনাল করা হয়নি। এ বিষয়ে আলোচনা করা হচ্ছে। শনিবার (২৭ জুন) গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।
তিনি জানান, করোনা টেস্ট করতে সরকারের অনেক টাকা খরচ হচ্ছে। একটা নমুনা পরীক্ষা করতে সব মিলিয়ে ৪ থেকে ৫ হাজার টাকা লাগে। টেস্ট করতে টাকা লাগেনা বলে অনেকে অপ্রয়োজনেও টেস্ট করাচ্ছে। এক্ষেত্রে যাদের একান্তই নমুনা পরীক্ষা করানো দরকার তাদের জন্য সুবিধা করে দিতেও এমনটা ভাবা হচ্ছিল।‘
তিনি আরও বলেন, ‘আমাদের এ বিষয়ে একটা আলোচনা হয়েছিল। নমুনা পরীক্ষা করানোতে কোনো প্রাইস ধরা যায় কিনা সেটা নিয়েই আলোচনা হয়। সেটাই এখন নির্ধারণ করা হচ্ছে। নির্ধারণ হয়ে গেলে ঘোষণা করবে হয়তো।’
উল্লেখ্য, বর্তমানে দেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার জন্য সরকার থেকে তিন হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে