যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, হাসপাতাল ও রক্ত সংরক্ষণের নির্দেশ

লাদাখ সীমান্তে চীনের সাথে সংঘাতে প্রাণ হারিয়েছেন ভারতের অনেক সেনা। এমন অবস্থায় আহত ভারত যেকোনো সময় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালাতে পারে বলে ধারনা করছে পাকিস্তান। এজন্য বেশ বড় ধরণের প্রস্তুতি নিচ্ছে পাক সেনাবাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে তাদের সেনাদের জন্য হাসপাতাল ও রক্ত সংরক্ষণ করে রাখার অনুরোধ করেছে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর জাভেদ।

ভারতের সংবাদ মাধ্যম জি নিউজে বলা হচ্ছে, চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. মুহাম্মদ নাজিব খানকে লিখেছেন, ‘আজাদ কাশ্মীরের সব হাসপাতালে পাক সেনাদের জন্য ৫০ শতাংশ বেড সংরক্ষিত রাখুন। রক্তের ব্যবস্থা করুন। যে কোনও জরুরি পরিস্থিতিতে তার প্রয়োজন হতে পারে।’

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গোয়েন্দা রিপোর্টের বরাতে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কাশ্মীরে এখনো আত্মগোপন করে আছে বেশ কিছু অস্ত্রধারী। সেই সাথে যুবসমাজকে নিজেদের দলে টানতে চাইছে পাক মদদপুস্ট জঙ্গিগোষ্ঠী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর