মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ (২৭ জুন) শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট দাড়ালো ৭২ জনে। মৃত্যুর সংখ্যা ৫ এবং সুস্থ হয়েছেন ২৩ জন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান, গাংনী উপজেলার নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এর মধ্যে রয়েছে বাদিয়াপাড়া গ্রামের করোনা আক্রান্ত রেজাউল হকের পরিবারের ৪ সদস্য।
এছাড়াও উপজেলার তেরাইল পূর্বপাড়া গ্রামে আরো দুজন করোনা আক্রান্ত হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের ২ জন, ইসলামী ব্যাংকের ১ জন, মল্লিক পাড়ার ১ জন,বাসষ্ট্যান্ড পাড়ার ১ জন করোনা আক্রান্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তের বাড়িসহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন করা হবে। এছাড়াও ১ টি ফলোআপ রির্পোট এসেছে।
বার্তা বাজার / ডি.এস