মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আরও ২৮১ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় গেল ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করেন। দেশটিতে সবকিছু স্বাভাবিক হওয়ায় এখন তারা ফিরছেন। করোনার মধ্যে এখন পর্যন্ত ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন।
বার্তা বাজার / ডি.এস