কুষ্টিয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার (২৭ জুন) বিকাল ৫:৫০ মিনিটের সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন ত্রিমোহনী বাইপাস কুষ্টিয়া ভেড়ামারা রোডস্থ নান্নু সাহেবের মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল, মোটরসাইকেল-০১টিসহ দুইজনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা দৌলতপুর থানার অর্ন্তগত খাসমথুরাপুর এলাকার মৃত খোদা বক্স এর ছেলে খায়রুল বাসার খোকন ও একই এলাকার ইয়ার আলীর ছেলে সেতু।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস