প্রতিবছর মুসলমানদের জন্য আসে দুইটি প্রধান উৎসব। একটি ঈদুল ফিতর অপরটি ঈদুল আজহা। আরবী মাস অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করা হয় ১ শাওয়াল আর ঈদুল আজহার তারিখ হলো ১০ জিলহজ। যেহেতু আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই চাঁদ দেখা ছাড়া নিশ্চিত করে ঈদের তারিখ বলা যায় না।
তবে ১৪৪১ হিজরি সালের অর্থাৎ ২০২০ সালের ঈদুল আজহা ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জিলকদ মাসের চাঁদের ওপর নির্ভর বলা যায়, যদি চলতি জিলকদ মাস ২৯ দিনে সম্পন্ন হলেই এবারের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। তাছাড়া টাইমঅ্যান্ডডেট ডটকম -এ বাংলাদেশে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহার তারিখ দেখানো হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ রোববার সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। সে (২১ জুলাই) দিন সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ২২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৩১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
আর যদি ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায় তবে ২৩ জুলাই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২০২০ সালের ১ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের সাইটে বাংলাদেশে ২০২০ সালের ঈদুল আজহার তারিখ দেখিয়েছে ৩১ জুলাই শুক্রবার। আর ২০২১ সালের ঈদুল আজহার তারিখ হিসেবে ২০ জুলাই মঙ্গলবার উল্লেখ করেছে।
বার্তাবাজার/এসজে