যশোরের কেশবপুরে অভিনব প্রতারণার শিকার হয়ে চন্দনা দাসী নামে এক গৃহবধূ গলার চেইন ও এক জোড়া কানের দুল খুইয়েছেন।
শনিবার (২৭শে জুন) কেশবপুর ভায়া ফকির রাস্তা সড়কে মাঝ পথে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
জানা গেছে, মনিরামপুর উপজেলার জুরনপুর গ্রামের নেপুল দাসের স্ত্রী চন্দনা দাসী তার বাবার বাড়ি কেশবপুর উপজেলার হাসানপুর থেকে ইজিবাইকে শশুর বাড়ী যাচ্ছিল। প্রতিমধ্যে কেশবপুর পৌরসভা এলাকার মধ্যকুল তেলপাম্প নামক স্থান থেকে একজন যাত্রী সেজে ইজিবাইকে ওঠে। কিছু দূর যাওয়ার পর ঐ যাত্রী বলেন, আমি দুই ভরি ওজনের একটি স্বর্ণের বার, সাথে ৬০ টাকা আর স্বর্ণের দোকানের প্যাডে লেখা একটি চিঠি পেয়েছি। আমার মেয়ের বিয়ে ভালই হল এই স্বর্ণের বারটি এক লক্ষ টাকার বেশী বিক্রয় হবে। লোকটি আমাকে বলল, বৌদি দেখেন তো স্বর্ণ কি না? আমি বললাম স্বর্ণই তো।
তখন প্রতারক বলে, বৌদি আপনি এই স্বর্ণের বারটি নেন আর আমাকে আপনার গলার চেইন ও কানের দুল জোড়া দুটি দেন। আপনি পরে দুই জোড়া চেইন, হাতের চুড়ি আর কানের দুল বানিয়ে নিয়েন। আপনি অনেক লাভবান হবেন। পাশে বসা দুই যাত্রীও নেওয়ার জন্য উৎসাহিত করেন। আমি ভাল মনে করে চেইন ও কানের দুল জোড়া খুলে দিলাম। মনে মনে ভাবলাম খুব লাভ করেছি। পরে স্বর্ণের দোকানে নিয়ে দেখালে দোকানদার বলেন, এটা আসল স্বর্ণের বার নয়। আপনি ধোকা খেয়েছেন।
এভাবে ছয়আনা ওজনের স্বর্ণের চেইন ও তিন আনা ওজনের এক জোড়া কানের দুল হারিয়ে দরিদ্র গৃহবধূ কান্নায় ভেঙ্গে পড়েন।
এ ঘটনায় ঐ গৃহবধূ কেশবপুর থানায় নিয়ে একটি সাধারণ ডাইরী করেছেন ভুক্তভোগী।
বার্তা বাজার / ডি.এস