স্কুল ছাত্রীকে উত্যক্ত করে জেলে গেলেন ৬০ বছরের বৃদ্ধ

নড়াইলের কালিয়া স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ৬০ বছর বয়সী এক ভ্যানচালক বৃদ্ধকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) নড়াইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিবুল আলম এ দণ্ড দেন।

অভিযুক্ত বৃদ্ধের নাম আইয়ুব আলী খন্দকার। তিনি উপজেলার নড়াগাতি থানার জয়নগর ইউপির পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

জানা যায়, স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আইয়ুব আলী প্রায়ই উত্যক্ত করতেন। পরে এ বিষয়ে ওই ছাত্রীর পরিবার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করে।

দায়েরকৃত অভিযোগে বলা হয়, শুক্রবার সকালে ওই ছাত্রী খাশিয়াল ইউনিয়নের পুটিমারি বাজারে যাওয়া জন্য আইয়ুব আলীর ভ্যানে উঠে। চলতি পথে আইয়ুব আলী তাকে কুপ্রস্তাব দেয় ও আপত্তিকর স্থানে হাত দেয়। মেয়েটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি অবগত করে। এরপর নড়াগাতি থানা পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে।

পরে তাকে শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিবুল আলমের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে ওই আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর