মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি গ্রামে পানিতে ডুবে মিলন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মিলন করমদি গ্রামের পশ্চিম পাড়া আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে বামন্দি ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয়রা বার্তা বাজার কে জানান, করমদি গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে বিপ্লবের পুকুরের সমস্ত মাছ জেলেদের কাছে বিক্রি করার পর পুকুরে বিষ প্রয়োগ করে এবং কিছু ছোট মাছ বিষ প্রয়োগের ফলে পানিতে ভাসতে থাকে। মিলন দুপুরের দিকে একবার তার বাড়িতে কিছু মাছ দিয়ে আসে, হয়তো পরবর্তীতে আবার মাছ কুড়ানোর জন্য পুকুরে গেলে কেউ না থাকায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন এবং স্থানীয় জনতা পুকুরে অনেক খোঁজাখুজি করেও দেখা না মেলায় স্থানীয় বামুন্দী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর