ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ও মারকুটে ব্যাটসমান বীরেন্দ্র শেবাগের বাড়িতে পঙ্গপালের আক্রমণ হয়েছে। আজ (শনিবার) তিনি ইন্সটাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায় পঙ্গপাল উনার বাড়ির আশেপাশেই অবস্থান করছে। উত্তর ভারতের গুরগাওয়ের বিভিন্ন অংশের আকাশে ছেয়ে গেছে পঙ্গপালের দল।
শেবাগের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তার বাড়ির আকাশ ছেয়ে গিয়েছে পঙ্গপালে। তিনি লিখেন, ‘‘পঙ্গপালের হানা, একদম আমার বাড়ির উপরে হামলা।”
বীরেন্দ্র শেবাগ যে এলাকায় বাস করেন সেখানে শুক্রবার থেকেই বাসিন্দাদের বলা হচ্ছিল বাড়ির দড়জা জানালা বন্ধ করে রাখতে। আগাম আশঙ্কা থেকেই এই নির্দেশ দেয়া হয়েছিল। সূত্র-এনডিটিভি
বার্তাবাজার/এসজে