সুনামগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ দুই জনের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীতে ট্রলারডুবিতে এক শিশুসহ ২ জনের মৃত্যু ঘটেছে। শনিবার সকাল ১১ টায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারটি দিরাই থেকে ১০ জন যাত্রী নিয়ে ধল বাজারে যাচ্ছিল। পথে কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই থেকে সকাল ১০ টায় ১০ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলারটি ধলবাজারে যাচ্ছিল। ট্রলারটি উজানধল গ্রামের বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের বাড়ির সামনে গিয়ে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় ১০ যাত্রীর মধ্যে ৮ জন এবং ট্রলারের ২ চালক সাতার কেটে পাড়ে উঠলেও অন্য ২ জন ডুবে মারা যায়।

স্থানীয় লোকজনের চেষ্টায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায় নি।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, ঝড়ের সময় ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ২ চালকসহ ১২ জনের ১০ জন পাড়ে উঠলেও ২ জন ডুবে মারা যায়। তাদের পরিচয় এখনো পাওয়া যায় নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর