এইচএসসিতে কমতে পারে পরীক্ষার বিষয়

চলমান করোনার কারণে স্থগিত হয়ে থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিষয় কমিয়ে সল্প সময়ে শেষ করার কথা ভাবছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

আজ (শনিবার) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত এক অনলাইনে সেমিনারে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় সিলেবাস সংক্ষিপ্ত করার কোনো যৌক্তিক কারণ নেই। পাবলিক পরীক্ষা নেয়া হবে। কিন্তু সেখানে লাখ লাখ পরিবারের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত প্রশাসনের মানুষ, এত শিক্ষক সবাইকে ঝূঁকির মধ্যে না ফেলে কম সময়ে কম পরীক্ষা নেয়া যায় কিনা সেটাই আমরা ভাবছি।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে আসার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেয়ার পূর্ণ প্রস্তুতি সরকারের আছে। এ ১৫ দিন শিক্ষার্থীদের নোটিশ দিতে হবে। তাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে।’

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়। এরপর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর