নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দৌলদবাড়ী গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ ইউসুফ আলী (২৬), নওগাঁ জেলার মান্দা থানার কালিকাপুর মধ্যপাড়া গ্রামের মোঃ ইয়াদ আলী প্রামানিকের ছেলে মোঃ হাসান মতিউর রহমান (২৫) এবং একই থানার বড় বেলাদহ গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মন্জুরুল ইসলাম মনি (৩২)।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দা থানার কুসুম্বা সিমানা হাউজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস