নওগাঁয় পুলিশ সদস্যদের বিশেষ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধাদের মধ্যে অন্যতম পুলিশ সদস্যরা। করোনার এই মহামারির সময়ে নওগাঁ জেলা পুলিশের যে সব সদস্যরা ডায়াবেটিক, শ্বাসকষ্ট , উচ্চ রক্তচাপসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিত রয়েছেন তাদের নিয়ে বিশেষ স্বাস্থ্য সচেতনতা বিয়ষক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নওগাঁ জেলা পুলিশর আয়াজন পুলিশ লাইন্স ড্রিল সেডে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বাধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
এসময় অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নওগাঁ মেডিকেল কলজ হাসপাতালের বিশষজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী দুই শতাধিক পুলিশ সদস্যদর এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বার্তা বাজার / ডি.এস