নাসিমকে ‘কটুক্তি’ করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষক বহিস্কার

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ায় গ্রেপ্তার হওয়া রাজপশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ (শনিবার) সকালে রাবির (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ভিসির বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম জানান, সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মামলায় জেলে আছেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ মতো সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।

এর আগে ফেসবুকে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর