নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে গাংনীতে বিক্ষোভ

মেহেরপুরের গাংনী উপজেলায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে ঠিকাদার ও প্রকৌশলীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) দুপুরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

সংসদ সদস্যর সামনেই নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান ও গাংনী উপজেলা প্রকৌশলী গোলাম আলী শেখের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এসময় ঠিকাদার ও গাংনী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুণরায় রাস্তা ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর