এক জলসীমায় দুই আইন করে ভারতীয় জেলে বঙ্গোপসাগরে মাছ ধরার সুযোগ দেয়া ও বাংলাদেশি জেলেদেরকে ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছেন বগুনার পাথরঘাটা উপজেলার মৎস্যজীবীসহ স্থানীয় জনসাধারণ।
আজ (শনিবার) সকাল ১১টার দিকে পাথরঘাটার শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধনের আয়োজন করেন বরগুনা জেলা মৎস্যজজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা আড়তদার সমিতি। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তার বলেন, বাংলাদেশী জলসীমায় প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয় অথচ একই বঙ্গোপসাগরে ভারতের জেলেরা নির্বিঘ্নে মাছ ধরে নিচ্ছে, তাছাড়া বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয়রা মাছ ধরে নেয়।
ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন আমরা মাছ ধরা থেকে বিরত থাকি। এ সময় ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে ভারতীয় জেলেরা সাবলম্বি হচ্ছে আর বাংলাদেশী জেলেরা অসহায় হয়ে পড়ছে।
বার্তাবাজার/এসজে