মুন্সীগঞ্জে নতুন আরও ৫৫ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে নতুন করে আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১৯৮০ জনের করোনা শনাক্ত হলো।

এছাড়াও শনিবার নতুন করে আরও ৮ জন সুস্থ হয়েছে। সর্বমোট জেলায় করোনা জয়ীর সংখ্যা দাড়িয়েছে ৬১৭ জনে। মোট মারা গেছেন ৪৬ জন, আজ নতুন করে কেউ মারা যায়নি।

আজকের করোনা রিপোর্ট প্রদানকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, আজ শনিবার নতুন শনাক্ত ৫৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, সিরাজদিখান উপজেলায় ১১ জন, লৌহজং উপজেলায় ৯ জন, শ্রীনগর উপজেলায় ৯ জন, গজারিয়া উপজেলায় ১০ জন করোন শনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন, ২৪ ও ২৫ই জুন তারিখের ১৮৭ টি রিপোর্ট এসেছে। যার মধ্যে ৫৫ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলা থেকে মোট ৯৭৩১ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৯৩০৭ টির।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর