লাদাখ সীমান্তে আবারও বাড়ছে সেনা উত্তেজনা

বিতর্কিত লাদাখ সীমান্তে সংঘাত বন্ধের আলোচনা করার ৯৬ ঘন্টার মাঝে আবারও নতুন করে সেনা বাড়াচ্ছে চীন-ভারত উভয় দেশ। যারা ফলে বেড়ে যাচ্ছে শক্তি প্রদর্শনের সম্ভাবনা।

ভারত অভিযোগ করছে চীন অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। আবার চীনও করছে পালটা অভিযোগ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অনুরাগ শ্রীবাস্তব জানান, সীমান্তে চীনের আগ্রাসী এবং অযৌক্তিক আচরণের ফলেই বাড়ানো হয়েছে ভারতীয় সেনা বহর। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবাইকে চুক্তির শর্ত মেনে চলতে হবে।

পাল্টা অভিযোগ করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, সীমান্ত উত্তেজনা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য আমাদের অবস্থান পরিষ্কার করতে হচ্ছে। আশা করবো নয়াদিল্লি তাদের সেনাদের সংযত আচরণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রমাণ দেবে।>

সংঘাতময় এমন পরিস্থিতিতে ইউরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে ভারত-চীন সীমান্ত অঞ্চলে মোতায়েনের আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর