নাটোর শহরের কানাইখালী মহল্লার চৌধুরীপাড়ার বৃদ্ধা জাহানারা বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। মোবাইল চুরির সময় দেখে ফেলায় জাহানারাকে হত্যা করা হয়।।
শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, হত্যাকারী কিশোর সোহান জাহানারা বেগমের ফুটফরমাশ খাটত। জাহানারা বেগমের একটি এন্ড্রয়েড ফোন দেখে তার লোভ হয়। বৃহস্পতিবার সকালে ওই ফোন চুরি করতে গিয়ে জাহানারা বেগম তাকে দেখে ফেলে। তখন ভয়ে সে একটা চাকু দিয়ে জাহানারা বেগম কে বারবার আঘাত করে। এসময় জাহানারা বেগমের আর্তচিৎকারে সোহান সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোরে একটি মাত্র মোবাইল ফোনের জন্য মুক্তিযোদ্ধার স্ত্রীকে খুন
নাটোরে একটি মাত্র মোবাইল ফোনের জন্য মুক্তিযোদ্ধার স্ত্রীকে খুনইউটিউবে দেখতে ভিজিট করুন- https://youtu.be/D7AAX4ZCpt4
Gepostet von Barta Bazar am Samstag, 27. Juni 2020
পুলিশ সুপার আরো জানান, শুক্রবার সোহানকে আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় জাহানারা বেগম কে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
বার্তা বাজার / ডি.এস