বাংলাদেশ তাঁতী লীগের দিনাজপুরের খানসামা ও ফুলবাড়ী উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিকালে দিনাজপুর জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক ফিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ তাঁতী লীগের দিনাজপুর জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল ও সদস্য সচিব শামসুল হুদা শান্ত’র স্বাক্ষরিত খানসামা উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট তাঁতী লীগের নতুন আহবায়ক কমিটিতে মাহবুবুর রহমানকে আহবায়ক ও মাসুদ রানাকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও ফুলবাড়ী উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে জাহিদুল ইসলাম জাহিদকে আহ্বায়ক ও মো. ছামিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও খানসামা উপজেলায় যুগ্ম আহ্য়্ক করা হয়েছে আরিফুল ইসলাম (খোকন), মো. আরিফুল ইসলাম চৌধুরী, মো. লাবু ইসলাম ও মো. মনিরুল ইসলামকে। ফুলবাড়ী উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে মো. মশিউর রহমান, মো. মোবাইদুর রহমান, শ্রী দিলীপ চন্দ্র পাল, ও লিটন সরকার।
বার্তা বাজার / ডি.এস