ঈশ্বরগঞ্জে অনলাইন স্কুল-মাদ্রাসা চালু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা দুর্যোগের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় পিছিয়ে পড়া রোধে অনলাইন স্কুল-মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে অনলাইন স্কুল-মাদ্রাসা কার্যক্রম উদ্বোধন করে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় এবং পাঠ কার্যক্রম বন্ধ থাকায় তারা পিছিয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিজস্ব ফেসবুজ পেজের মাধ্যমে অনলাইনে পাঠ কার্যক্রম চাল রাখলেও তা আরো জনপ্রিয় ও বেগবান করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ ‘ঈশ্বরগঞ্জ অনলাইন স্কুল-মাদ্রাসা’ নামে ফেসবুক পেজ চালু করে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার থেকে ওই ফেসবুক পেজের মাধ্যমে প্যানেল ভুক্ত শিক্ষকদের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের পাঠদান চালু রাখা হবে। এতে শিক্ষার্থীরা খুব সহজেই ভালো শিক্ষকদের পাঠ শুনে আত্মস্থ করতে পারবে। এছাড়া সাপ্তাহে কাস গুলোর মধ্যে নির্বাচিত ভালো কাস স্থানীয় ক্যাবল চ্যানেলেও প্রচার করা হবে প্রশাসনের পক্ষ থেকে। শনিবার আনুষ্ঠানিক ভাবে ‘ঈশ্বরগঞ্জ অনলাইন স্কুল-মাদ্রাসা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজনুর রহমান।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল বলেন, উপজেলা নির্বাহী অফিসারের ব্যাতিক্রমী এ উদ্যোগে গ্রামের শিক্ষার্থীরাও শহরের ভালো শিক্ষকদের পাঠ শুনে উপকৃত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, করোনার দুর্যোগে শিক্ষা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইন-স্কুল মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। অনেক ভালো শিক্ষকের কাস থাকবে সেখানে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর