পটুয়াখালীতে করোনা চিকিৎসার জন্য উপকরন দিলেন করোনা জয়ী মেয়র মহিউদ্দিন

করোনা চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে পালস অক্সিমিটার ও প্রি বলসস্প্রোমিটার হস্তান্তর করেছেন করোনা জয়ী পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। সম্প্রতি পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ করোনায় আক্রান্ত হয়ে সুস্থতা লাভ করেছেন।

দীর্ঘদিন আইসোলেশনে থাকার পর শনিবার সকাল থেকে আবারও তিনি কাজে যোগ দেন। তবে করোনা থেকে মুক্তি পেয়ে প্রথম দিনেই করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী অনুদান হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে সরবরাহ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ মনিরুল আহসান, প্রধান সহকারী সাগর, যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ মোঃ আঃ মতিন বলেন, পালস অক্সিমিটার ও প্রি বলসস্প্রোমিটার এর ফলে রোগীর চিকিৎসার মান একটু বৃদ্ধি পেলো। মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন,‘ যেহেতু জেলা শহরেও করোনা রোগীদের সংখ্যা দিনকে দিন বাড়ছে, সেহেতু করোনা রোগীদের অক্সিজেনের মাত্রা পরীক্ষা, ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা করা সহ প্রয়োজনীয় ছোট ছোট চিকিৎসা সামগ্রী গুলো আমি সরবরাহ করেছি। হাসপাতাল কর্তৃপক্ষের যদি আরও কোন প্রয়োজন থাকে তবে আমাকে অবহিত করলে আমি তা আমার সাধ্য মত সরবরাহ করবো।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর