কক্সবাজারে নড়াইলের দুই ব্যক্তিসহ চার ইয়াবা কারবারী আটক

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে ২১হাজার ৮শ পিস ইয়াবা। র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক বার্তায় জানান, শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে চারটায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ফরেস্ট অফিসের সামনে থেকে একই ইউনিয়নের লম্বাঘোনা এলাকার সাইনচা অং এর ছেলে বাথং তংচইঙ্গা, মই জ্যু এর ছেলে ওলাচা তংচইঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার বেতার কেন্দ্রের সামনে থেকে চর মল্লিকপুর ইউনিয়নের ৪ং ওয়ার্ডের মজিদ মল্লিকের ছেলে মন্টু মল্লিক ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছবেদ মৃধার ছেলে মোঃ জাবেদ কে ১৮’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর