কুষ্টিয়ায় আরো একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়ুরিয়া গ্রামের বাসিন্দা ইদিল বিশ্বাস (৮২)।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইদিল বিশ্বাস গত ১৫ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলেসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ৭ জনের মৃত্যু হলো।
কে.এ.স/বার্তাবাজার