কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার-মওলাহাবাসপুর ব্রিজ সংলঙ্গ হিসনা নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি আপন চাচাত ভাই। তারা একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মুরসালিন(৫), সুজন ইসলামের ছেলে আব্ররা (৩)।
শনিবার (২৭জুন) বেলা ১২টার সময় বাড়ীর পাশের হিসনা নদীতে গোসল করতে গিয়ে তারা দুইজন নিখোঁজ হয়। তৎক্ষনাত স্থানীয় লোকজনদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দেখে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কে.এ.স/বার্তাবাজার