পুলিশ মাদকের সাথে জড়িত হলে নির্দয়ভাবে অপসারণ করা হবে : আইজিপি

মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত হলে তাকে নির্দয়ভাবে অপসারণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ড্রাগের সাথে কোন পুলিশ সদস্যের যোগসূত্র থাকতে পারে না। পুলিশবাহিনী ড্রাগ নিজে খাবে না। পুলিশ বাহিনীর কোন সদস্য কোন রকম কোন অবৈধ চক্রের সাথে জড়িত হতে পারবে না, এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, মাদক সেবন করলে বা অবৈধ পথে অর্থ নিলে তাকে আমরা শ্রীঘরে পাঠিয়ে দেবো। উত্তরা ডিয়াবাড়ি পুলিশ লাইন্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে তাকে আমরা ক্যানসার হলে যেমন নিষ্ঠুর নির্দয়ভাবে ঐ অংশটুকু অপসারিত করি ঠিক তেমনি পুলিশ বাহিনী থেকে তাকে নিষ্ঠুর নির্দয়ভাবে অপসারন করা হবে।

এসময় তিনি আরো বলেন, মহামারি করোনায় ফ্রন্ট লাইনের ৩৮ পুলিশ সদস্য হারিয়েছি। এছাড়া ডাক্তার, নার্স, মিডিয়া কর্মীসহ প্রায় ৩৮শত মানুষের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে তাদের পরিবারের প্রতি আমরা অনেক অনেক সমবেদনা জানাচ্ছি। আমরা জানি একজন পরিবারের প্রধান ব্যাক্তি উপার্জনকারী যদি মারা যায় তাহলে সেই পরিবারটি সামাজিক ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত হয়ে পড়ে।

আমরা দেশবাসী এবং সবার কাছে আহ্বান করবো, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আশেপাশের লোকজন খেয়াল রাখবেন। আপনারা জানেন যে, বৈশ্মিক মহামারি অতিক্রম করছি প্রাথমিক অবস্থায় আমাদের মাক্স,পিপিই ছিল না। পুলিশ সদস্য বেশি এক্সপোজ্ড ছিল তার পরও আমরা আমাদের দায়িত্ব থেকে সরে আসিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার মো.শফিকুল ইসলাম বিপিএম (বার) ,উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল। আবুল খায়ের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. সাঈদ চৌধুরীসহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তাবৃন্দ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর