ভাঙ্গুড়ায় গৃহবধূ মিনা খাতুন মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূ মিনা খাতুনের মৃত্যুকে হত্যা অভিযোগ করে ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ দুপুরে ভাঙ্গুড়া পৌর সদরের বকুলতলায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় গৃহবধূ মিনার স্বজন ও এলাকাবাসী।

স্বজনদের অভিযোগ, শ্বশুড়ের কাছ থেকে জমি লিখে নিতে না পেরে পরিকল্পিতভাবে গৃহবধূ মিনা খাতুনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী আব্দুল খালেক ও তার পরিবারের লোকজন। এরই এক পর্যায়ে তারা গত ২২ জুন মিনা খাতুনকে গলায় ফাঁস দিয়ে হত্যার করে সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন বলে দাবি মিনার স্বজনদের। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

গত ২২ জুন সকালে ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ গ্রামের পোষাককর্মী আব্দুল খালেকের বাড়ি থেকে তার স্ত্রী মিনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত প্রতিবেদন পেলে হত্যার কারণ পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর