করোনায় মৃত ৩৪ জনের ৩২ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫০৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৯৫ জন।

শনিবার (২৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ২ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৬৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ১৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৩ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৭ মারা গেছেন।

নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৪ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় একজন এবং রংপুরে ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ৪ জন মারা গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর