বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মামার বিয়েতে এসে দোকানে খাবার পণ্য কিনতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালো রাশিতুল ইসলাম (৮) নামের এক শিশু। ২৭ জুন শনিবার সকাল সোয়া ৯টার দিকে বগুড়ার শেরপুরের হামছায়াপুর (কাঠালতলা) এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের আয়রা গ্রামের মজনু মিয়ার ছেলে রাশিতুল ইসলাম তার মায়ের সাথে নানার বাড়ি হামছায়াপুর কাঠালতলা এলাকায় কুদ্দুসের বাড়ীতে মামার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে আসে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে ২দিন আগে।

২৭ জুন শনিবার সকাল ৯টার দিকে ৮ বছর বয়সী শিশু রাশিতুল ইসলাম আরেকটি সমবয়সী শিশুকে নিয়ে হামছায়াপুর কাঠালতলা এলাকায় একটি দোকানে খাবার জিনিষ কিনতে যায়। এসময় ওই দোকানে জিনিষ না পেয়ে সে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে অন্য দোকানের উদ্দেশ্যে যাওয়ার পথে বগুড়াগামী অজ্ঞাতনামা কাভার্ডভ্যানে চাপায় সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর