আরএমপির অভিযানে গ্রেফতার ৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের(আরএমপি) নিয়মিত অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর