প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর জমজ শিশুর জন্ম

ময়মনসিংহে রীতা নামের এক প্রসূতির প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর জন্ম নিয়েছে জমজ শিশু। প্রথম কন্যা সন্তান জন্মের ৩৯ দিন পর ২২ জুন নগরীর শিলা অঙ্গন হাসপাতালে জমজ পুত্র শিশুর জন্ম দেন তিনি।

ময়মনসিংহের ডাক্তার শিলা সেন জানান, এমন এক জমজ শিশু জন্মের কথা। ওদের দুজনের জন্মের সময়ের ব্যবধান ৩৯ দিন। জমজ শিশুদের জন্মের ব্যবধান সাধারণত স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে ৩০ মিনিট। বর্তমানে তার দুই সন্তানই সুস্থ রয়েছে বলে জানান ডা. শিলা সেন।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর